Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

মেয়েকে মাইলস্টোনে ভর্তি করানোর কথা তিশার, কাঁদলেন লাইভে

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার এ ঘটনায় বিমানের পাইলটসহ ২৭ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। এ ঘটনায় সাধারণের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনেও। তারকাদের একের পর এক শোকবার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

শোক জানিয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশাও। অভিনেত্রী জানিয়েছেন, নিজের মেয়েকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভর্তি করাতে চেয়েছিলেন তিনি।

এ মর্মান্তিক দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তাসনুভা তিশা কান্নায় ভেঙে পড়েন। লাইভে তিশা বলেন, ‘আপনারা যদি বাসায় থাকেন অথবা আপনাদের ওয়ার্কিং স্পেসে থাকেন অথবা যেখানে থাকেন, চেষ্টা করবেন আসতে, উত্তরায় যেসব হাসপাতালে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিনেত্রী বলেন, ‘আমার মনে হচ্ছে যে তারা আমার সন্তান। দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখুক। এ বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে। আমার মেয়েকে ভাবছিলাম মাইলস্টোনে ভর্তি করাব, আমার এটা চিন্তা করতে এখন কলিজা কাঁপছে।

তিশার ভাষ্য মতে, ‘আমি আসলে কী করব, কিছু করার নেই। আমি এখন একটা নাটকের শুটিংয়ে আছি, বসে থেকে একটার পর একটা নিউজ দেখছি। আমি এটা অনুভব করতে পারি, আমার নিজের বাচ্চারা আছে’।

গতকাল দুপুর ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের ৫ নম্বর ভবনে আছড়ে পড়ে। ভবনটির নাম প্রজেক্ট-২।

ওই ভবনে দুটি তলা মিলে মোট ১৬টি ক্লাসরুম। এর মধ্যে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস হতো। ছুটির পর ভবনটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কোচিং করছিল। ভবনটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসরুমের সামনে বিমানটি বিধ্বস্ত হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা
0
Share