Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

‘কবির সিং’-এর রেকর্ড ভাঙল ‘সাইয়ারা’

বক্স অফিসে বাজিমাত করছে মোহিত সুরির রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। ১৮ জুলাই মুক্তি পাওয়া এ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার।

‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিন ১৮ জুলাইতে ছবিটি আয় করে ২১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২৫ কোটি এবং রবিবার ছিল ‘সাইয়ারৎ’র সবচেয়ে সফল দিন অর্থাৎ তৃতীয় দিনে সর্বোচ্চ আয় করে ৩৭ কোটি রুপি।  

সবমিলিয়ে প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৬ কোটি টাকারও বেশি।

রবিবার ২০ জুলাই পর্যন্ত সিনেমাটির দখল ছিল ৭১ দশমিক ১৮ শতাংশ, যা চলতি বছরে বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ।

প্রথম তিন দিনের আয়ে ‘সাইয়ারা’ ছাপিয়ে গেছে শহিদ কাপুরের ‘কবির সিং’-এর রেকর্ডও। যেখানে ‘কবির সিং’ প্রথম তিন দিনে আয় করেছিল ৭০.৮৩ কোটি রুপি, সেখানে ‘সাইয়ারা’র সংগ্রহ ইতোমধ্যে ৮৩ কোটিতে পৌঁছেছে।

যেভাবে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়েই চলেছে, তাতে করে বাকি সপ্তাহেও ভালো ব্যবসা করবে বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, সামনে আর কোন কোন সিনেমার রেকর্ড ভাঙে নবাগত এই জুটি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share