এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে। এরই মধ্যে রাজধানীর বিএফডিসিতে গানটির শুটিং শেষ হয়েছে। ‘ময়না’ শিরোনামের গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
গানটির সুরকার কলকাতার আকাশ সেন। আগামী কিছুদিনের মধ্যে গানটি গানচিল মিউজিক থেকে প্রকাশিত হবে।
‘ময়না’ গানের মিউজিক ভিডিওর বাইরে শবনম বুবলি অভিনীত তিনটা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হচ্ছে রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েলের পরিচালিত সিনেমা ‘পিনিক’। তৃতীয় সিনেমাটি হলো রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’।
প্রথম ইফতারে পরিবারের সঙ্গে মিম
বিদ্যা সিনহা মিমের ইফতার আয়োজন পবিত্র রমজানের শুরুতেই পরিবারকে ঘিরে বিশেষ সময় কাটালেন চিত্রনায়িকা বিদ্যা…