Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

বিশাল চমক আর শাহরুখ-প্রিয়াঙ্কার পুনর্মিলনে আসছে ‘ডন ৩’  

বলিউডে ‘ডন ৩’ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার সেই আলোচনা আবারো তুঙ্গে। ফারহান আখতারের এই ছবিতে আসছেন বলিউডের বিখ্যাত সব তারকারা। ঘটতে যাচ্ছে শাহরুখ-প্রিয়াঙ্কার পুনর্মিলন।

১৯৭৮ সালে মুক্তি পায় চন্দ্রা বারোট পরিচালিত ‘ডন’। এতে ডন হয়ে সাড়া ফেলেন অমিতাভ বচ্চন। পরে ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে আবার তৈরি হয় ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’। সেখানে বাজিমাত করেন শাহরুখ। ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ দিয়েও পর্দায় ঝড় তুলেছেন তিনি। তবে ‘ডন ৩’–এ থাকছে বড় রদবদল। শাহরুখের বদলে এবার ‘ডন’-এর চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং।

শোনা যাচ্ছে, ছবির নায়িকা হিসেবে থাকছেন কিয়ারা আদবানি। মা হওয়ার পর এটিই হতে যাচ্ছে কিয়ারার প্রথম ছবি। তবে এখানেই শেষ নয়।

জানা গেছে, এই ছবিতে বিশেষ চরিত্রে ফিরতে পারেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে তার উপস্থিতি ঠিক কতটুকু, সেটা এখনও পরিষ্কার নয়। আরও চমক হিসেবে থাকছে শাহরুখের ফেরা। এ সিনেমায় মূল চরিত্রে না থাকলেও ক্যামিও চরিত্রে ফিরতে চলেছেন কিং খান। তবে সেটা শুধু ক্যামিও নয় বরং ‘গ্র্যান্ড ক্যামিও’-র পরিকল্পনা করেছেন নির্মাতা।

শোনা যাচ্ছে, ফারহান ও শাহরুখের মধ্যে ইতিমধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে। ছবির গল্প, চরিত্র, দৃশ্য—সবকিছু নিয়েই বিশদ আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। বলিউড মহলের খবর, শাহরুখ এই বিশেষ উপস্থিতির জন্য মৌখিক সম্মতি দিয়েছেন। তবে এই ক্যামিও হবে ঠিক কী ধরনের—গেস্ট অ্যাপিয়ারেন্স, নাকি ভবিষ্যতে বড় কিছু পরিকল্পনার ইঙ্গিত, তা এখনো রহস্য।

ছবিতে থাকছে আরও বড় টুইস্ট। ছবির মূল ভিলেনের চরিত্রে থাকবেন বিক্রান্ত ম্যাসি। তাঁকে এই চরিত্রে দেখা যাবে একদম নতুন রূপে।

জানা গেছে সব ঠিক থাকলে ২০২৬ সালের বড় কোনো উৎসবে মুক্তি পেতে “ডন ৩”।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া- নেট দুনিয়ায় যুদ্ধ   

শবনম ফারিয়া দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাঁর…
স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া

রটারড্যামে রাসুলফ- ইরানের ‘গণহত্যা’ ও জার্মান জীবনের উপলব্ধি     

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ শুক্রবার ৩০ জানুয়ারি…
রটারড্যামে রাসুলফ-ইরানের ‘গণহত্যা’

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু হচ্ছে

‘আমার ভাষার চলচ্চিত্র’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনাকে সম্মুনত রাখতে প্রতিবছরের মতো এবারো ছাত্র-শিক্ষক…
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

চলমান রটারড্যাম উৎসবে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে

রটারড্যাম উৎসবে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশের সিনেমার উপস্থিতি বেড়েই চলছে। এবারের…
রটারড্যামে উৎসবে ‘মাস্টার’-এর
0
Share