Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

দুই মাস অভিনয় থেকে ছুটি নিলেন জোভান

গত ডিসেম্বরের পর থেকে বেশির ভাগ সময়ই টানা কাজ করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। করেছেন ভালোবাসা দিবস ও ঈদুল ফিতরের কাজ। তারপর ঈদুল আজহার আগে আরো ১৫টির মতো নাটক নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন। ফলে নিজেকে ও পরিবারকে তেমন একটা সময় দেওয়া হয়নি। যে কারণে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিচ্ছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।

জোভান জানান, পরিবার তার কাছে সব সময়ই আলাদা। কিন্তু ব্যস্ততার কারণে সেভাবে প্রিয়জনদের সময় দিতে পারছিলেন না। যে কারণে ঈদের পর বিরতির সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।

অভিনেতা বলেন, ‘সব সময়ই বিরতি নিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু গত কয়েকটা মাস ব্যাক টু ব্যাক কাজ হওয়ায় অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে, দুই মাস বিশ্রাম নেব। পুরো সময় পরিবারের সঙ্গে থাকব। বন্ধুবান্ধব অনেকের অভিযোগ থাকে, আমাকে পাওয়া যায় না। তাদের সঙ্গে সময় কাটাব, নিজের মতো করেও থাকা দরকার। যে কারণে এ বিরতি।’

বিরতির পর ঠিক কবে ফিরবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি। জোভান জানান, বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে। যে গল্পগুলো ভালো লাগবে, সেগুলো নিয়েই আগস্টে কাজ শুরু করবেন।

ঈদে এবার আশিকি দিয়ে আলোচনায় ছিলেন জোভান। ইমরোজ শাওন পরিচালিত নাটকটিতে জোভানের সহশিল্পী ছিলেন নাজনীন নীহা। নাটকটি এক দিনের ভিউ দিয়ে বাংলা নাটকে রেকর্ড গড়ে। গতকাল সোমবারও নাটকের মধ্যে ৪ নম্বর ট্রেন্ডিংয়ে ছিল আশিকি। গত সপ্তাহে মুক্তি পেয়েছে মাহমুদ মাহিনের পরিচালনায় মন বদল। এ নাটকে জোভানের সহশিল্পী তানজিম সাইয়ারা তটিনী। ট্রেন্ডিংয়ে ২ নম্বরে রয়েছে এই নাটকটি।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share