Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

জন সিনা- ইদ্রিস এলবার সাথে প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে এরই মধ্যে আলোচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। জুলাইতে আসছে তার আরেক হলিউড সিনেমা। ‘হেডস অব স্টেট’ নামের এই সিনেমায় জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গী হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে তাকে অ্যাকশন হিরোর মতোই ভারী অস্ত্র হাতে লড়তে দেখা যাবে।

‘হেডস অব স্টেট’ দুই রাষ্ট্রপ্রধানের গল্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চরিত্রে ইদ্রিস এলবা আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চরিত্রে আছেন জন সিনা। গল্পে তারা প্রতিদ্বন্দ্বী। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে একসঙ্গে রওনা হয় তারা। যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ হয়। প্রাইভেট জেট বিধ্বস্ত হয়। ছিটকে পড়ে তারা। তবু শত্রুরা পিছু ছাড়ে না। প্রাণ বাঁচাতে পরস্পরের বন্ধু হয়ে ওঠে এ দুই রাষ্ট্রনেতা।  

গল্পের মোড় ঘুরিয়ে দেয় প্রিয়াঙ্কা অভিনীত চরিত্র নোয়েল বিসেট। গল্পে সে একজন এম১৬ এজেন্ট। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে উদ্ধার করে আন্তর্জাতিক সম্মেলনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে তার ওপর। কিন্তু কাজটি এত সহজ নয়। কারণ, তাদের ধাওয়া করেছে একদল সন্ত্রাসী।

এর আগে ২০২১ সালে ‘দ্য সুইসাইড স্কোয়াড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন জন সিনা ও ইদ্রিস এলবা। সেটার শুটিংয়ের সময় থেকেই হেডস অব স্টেট নিয়ে চিন্তাভাবনার শুরু বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী বলেন, ‘দ্য সুইসাইড স্কোয়াডের পর জন সিনা ও ইদ্রিস এলবা আবারও একসঙ্গে কাজ করতে চেয়েছিলেন। ওই সময় থেকে হেডস অব স্টেটের শুরু। আমি খুব খুশি যে তাদের এই জার্নিতে যুক্ত হতে পেরেছি। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ’।

ইলিয়া নাইশুলার পরিচালিত হেডস অব স্টেট সিনেমাটি ২ জুলাই থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share