Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

রোমান্টিক কাজে অভিনয় করতে চান মালাইকা চৌধুরী

দেশের নাটকে সম্প্রতি দেখা গেছে নতুন একটি মুখ যার নামমালাইকা চৌধুরী। তিনি দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন। ঈদে তার একটি নাটক মুক্তি পেয়েছে যা বর্তমানে ইউটিউবের ট্রেন্ডিংয়ে আছে। নাটকটির নাম ‘ক্ষতিপূরণ’। পরিচালনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ এই অভিনেত্রী।

‘ক্ষতিপূরণ’-এ কাজ করে কেমন লেগেছে জানতে চাইলে দেশের এক গণমাধ্যমকে মালাইকা বলেন, “নতুন একটা চরিত্র করেছি। আমার প্রথম নাটকে (‘সন্ধিক্ষণ’) এক শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছিলাম। সেই তুলনায় এই চরিত্রটা একদম আলাদা। চরিত্রটা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। নাটকটিতে যুক্ত হওয়ার কথা যদি বলি, রাজ ভাই (মুহাম্মদ মোস্তফা কামাল) গল্পটা লেখার সময়ই ভেবেছিলেন, চরিত্রটাতে আমাকে নেওয়া যায়। আমারও নিয়মিত কাজের ইচ্ছা ছিল। সব মিলিয়ে কাজটা করেছি।‘

এসময় নাটকের সহশিল্পী ইয়াশ রোহান সম্পর্কেও কথা বলেন মালাইকা। তার ভাষ্যে, ভাইয়া অনেক পরিশ্রমী, কাজের ক্ষেত্রে আমাকে অনেক সাপোর্ট করেছেন। বিশেষ করে চিত্রনাট্য পড়ার সময় যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাকে অনেক মোটিভেশন দিয়েছেন।

অভিনয়ে কাকে আদর্শ মানেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান তার আপু মেহজাবীন চৌধুরী তার আইডল। কোন ধরনের চরিত্রে কাজ করতে বেশি আগ্রহী জানতে চাইলে মালাইকা বলেন,

“আপাতত রোমান্টিক চরিত্রই করার ইচ্ছা। রোমান্টিক কাজ আমার ভালো লাগে। যদি ভালো চিত্রনাট্য পাই, বৈচিত্র্যময় চরিত্রও চেষ্টা করতে চাই।“

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share