Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

আধ্যাত্মিক জীবনের খোঁজে জ্যাকলিন  

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তারকাপুর্ণ সিনেমা ‘হাউসফুল ৫’। সেখানে ছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজও। ছবিটি নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ করে সিনেমার গল্প, একাধিক এন্ডিং, তারকাদের অভিনয় নিয়ে।  

সিনেমা মুক্তির পর যখন সময়টা উপভোগের, তখনই গ্ল্যামারের জগৎ ছেড়ে অন্য এক জগতে পা বাড়ালেন অভিনেত্রী। আড়ম্বরপূর্ণ জীবনধারা ছেড়ে এবার আধ্যাত্মিকতার খোঁজে বেঙ্গালুরু পাড়ি দিয়েছেন তিনি। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রমে।

আশ্রমে গিয়েই জ্যাকলিন দেখা করেন গুরুর সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সব মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।

গুরুর সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার হৃদয় ভরে গিয়েছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম’।

ছবিতে দেখা যায়, জ্যাকলিনের পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার-কামিজ। সাজের ছিটেফোঁটাও নেই। কেবল গুরুদেবের উপস্থিতিতেই যেন শান্তি খুঁজে পেয়েছেন তিনি। আশ্রমে শুধু গুরুদেবই নয়, হাতি, ঘোড়া, বাছুর, ষাঁড়দের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে। শিক্ষার্থীদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী। উল্লেখ্য, জ্যাকলিন বহু দিন ধরেই আলোচনায় রয়েছেন তার কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে। আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত সুকেশ এখন জেলেই রয়েছেন। ‘হাউসফুল ৫’-এর পর জ্যাকলিনকে দেখা যাবে আহমেদ খানের পরিচালনায় ‘জঙ্গল’ ছবিতে। সেখানে তার সঙ্গে থাকছেন অক্ষয় কুমার ও দিশা পাটানি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি’ জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি
0
Share