Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

আমি খুবই ভাগ্যবতী: জেনেলিয়া ডি’সুজা

বড় পর্দায় দীর্ঘদিন পর দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকে। আমির খান প্রযোজিত ও অভিনীত ছবি ‘সিতারে জমিন পার’ এর মূল নায়িকা হিসেবে থাকছেন জেনেলিয়া। ছবিতে তাকে দেখা যাবে আমির খানের স্ত্রীর ‘সুনীতা’ চরিত্রে’। আমিরের সাথে অভিনয় করতে পেরে বেশ খুশি এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে জেনেলিয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘সিতারে জমিন পার’ ছবিতে কাজ করছি শুনে অনেকেই বলেছিলেন যে আমি খুবই ভাগ্যবতী। কারণ, আমিরের ছবিতে কাজ করছি। আমিও নিজেকে ভাগ্যবতী মনে করি। আমির স্যার আমাকে নিজের ছবিতে নিয়েছেন, এ তার মহানুভবতা। সুনীতা চরিত্রের জন্য বেশ কয়েকবার আমার অডিশন নিয়েছিলেন তিনি। আর এতে আমার কোনো সমস্যা ছিল না। আমাকে এখন যেকোনো চরিত্রের জন্য প্রস্তাব দিতে পারেন।’

ছবিতে জেনেলিয়ার চরিত্রটি ঘিরে অনেকে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্টভাবে বলেছেন, ‘আপনারাও আমাকে এ ধরনের চরিত্রের জন্য ভাবতে পারেন। কিন্তু আপনারা তথাকথিত চিন্তাভাবনা অনুযায়ী চলেন। আমি বিবাহিত, তাই আপনারা হয়তো মনে করছেন যে আমার এ ধরনের চরিত্রে অভিনয় করার প্রয়োজন নেই। আমি মনে করি, ছবি নির্মাণপদ্ধতি এখন বদলে গেছে, তাই আমাদের মানসিকতায়ও এবার বদল আনা প্রয়োজন।’

জেনেলিয়া আরও বলেছেন, ‘একটা ছবির ক্ষেত্রে কোনো বিশেষ বয়সের চরিত্রের জন্য ওই বয়সী কোনো শিল্পীকে নির্বাচন করা প্রয়োজন। অনেক সময় একজন অভিনয়শিল্পী তার চরিত্রের চেয়ে অনেক কম বয়সী হন। আমিও এ রকম চরিত্রে অভিনয় করেছি। কিন্তু তখন ওই চরিত্রের ছোট ছোট বিষয়গুলো বোঝা মুশকিল হয়ে যায়। একটা ছবিতে সঠিক শিল্পী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার বিশ্বাস, সবাই নিশ্চয় সুযোগ পাবেন।’

২০ জুন বড় পর্দায় মুক্তি পাবে আর এস প্রসন্না পরিচালিত ‘সিতারে জমিন পার’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share