Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

আবারো মা হচ্ছেন আলিয়া ভাট!  

আবারো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বলিউড পাড়ায় কান পাতলেই এমন কানাঘুষা শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি কাপুর দম্পতি। এমন গুঞ্জনের কারণ সম্প্রতি ডাক্তারের ক্লিনিকে আলিয়াকে দেখা গেছে। আর তারপরই চর্চা শুরু হয়েছে আলিয়ার আবারও মা হওয়ার খবর।

গেল কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটেছিলেন আলিয়া। সেখান থেকেই জল্পনার শুরু। কান-এ ‘উইমেনস্ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া।

এই পোশাকে ফুটে উঠেছিল আলিয়ার স্ফীতো, তখন এমনটাই খবরে উঠে আসে। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি চোখে পড়ে যায় অনুরাগীদের।  

আর এবার আলিয়াকে দেখা গেল মুম্বাইয়ের বান্দ্রায় এক ক্লিনিকে। এদিন আলিয়াকে খুব তাড়াহুড়োয় ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। এভাবে আলিয়াকে দেখেই অনুরাগীদের অনুমান, দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী।

কান উৎসবের পর থেকেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছে। যদিও অভিনেত্রী এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন। 

তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা। তবে কি রাহা ভাই পেতে যাচ্ছে? আবারও মা হতে যাচ্ছেন আলিয়া? এই প্রশ্নগুলোর উত্তর পেতে ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সন্তান আগমনের বিষয়টি কাপুর দম্পতি শিগগিরই প্রকাশ্যে আনবেন, এমনটাই আশা রাখছেন অনুরাগী ও ভক্তরা।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা
0
Share