Tuesday, November 10, 2026

বরের পরিচয় গোপন রেখেই বিয়ের ঘোষণা পারশার

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী ঘর বেঁধেছেন, এমন গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে বিয়ের খবরটা তিনি প্রকাশ করেছেন একেবারে নিজের মতো করে, রহস্য রেখে। নিজের মুখ দেখা গেলেও বরের মুখ পুরোপুরি ঢেকে দিয়েছেন একটি ফুল দিয়ে।

জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও তাঁর জীবনসঙ্গীর আক্দ বা প্রাথমিক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিসা জটিলতার কারণে সে সময় গায়িকার পরিবার উপস্থিত থাকতে পারেনি; তবে বরের পরিবারের সদস্যরা সেখানে ছিলেন।

ফুলে ঢাকা মুখ, বিয়ের ঘোষণা পারশার

এরপর গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রামে বিয়ের ছবিটি শেয়ার করেন পারশা। বিয়ের ঘোষণা পারশার ছবিতে বরের পাশে দাঁড়িয়ে থাকলেও বরের মুখটি ছিল একটি সুন্দর ফুল দিয়ে পুরোপুরি ঢাকা। ছবিটি ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।

লুকোচুরির কারণটাও ক্যাপশনে রসিকতার ছলে জানিয়ে দিয়েছেন তিনি। লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই।’

পাশাপাশি বরের পরিচয় নিয়ে তাঁকে বা তাঁর পরিবারকে বিব্রত না করার বিনীত অনুরোধও জানিয়েছেন পারশা। তাঁর মতে, সমাজে নারীর মুখ ঢাকা যতটা স্বাভাবিকভাবে দেখা হয়, পুরুষের ক্ষেত্রে তেমনটা নয়; প্রচলিত দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করা আর ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত।

জানা যায়, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে দুজনের পরিচয় হয়, যা পরে প্রেমে গড়ায়। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বড় পরিসরে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এই নবদম্পতির।

Share

Read more

Local News