Thursday, November 5, 2026

বউয়ের জন্মদিনে রোমান্টিক পোস্টে যা লিখলেন কেএল রাহুল

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির ৩৪তম জন্মদিন আজ। বিশেষ দিনে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল, সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক পোস্টে জানিয়েছেন মনের কথা।

ইনস্টাগ্রামে দুজনের একটি ভালোবাসাময় ছবির সঙ্গে আথিয়ার কয়েকটি একক ছবি শেয়ার করেছেন রাহুল। ছবিতে রাহুলের কোলে বসে তাঁর দিকে তাকিয়ে আছেন আথিয়া।

বাবা-ভাইয়ের আবেগী শুভেচ্ছা

ক্যাপশনে রাহুল লিখেছেন, শুভ জন্মদিন বউ। তুমি আমার হৃদয় ভালোবাসায় আর জীবন অর্থে ভরিয়ে দিয়েছ। তুমিই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। ভালোবাসি তোমায়।

শুধু স্বামী নয়, বাবা সুনীল শেঠিও মেয়ের জন্মদিনে ছোটবেলার ছবি দিয়ে আবেগী শুভেচ্ছা জানিয়েছেন। ভাই আহান শেঠি লিখেছেন, কিছু বন্ধন ভাষায় প্রকাশ করা যায় না, বোন তাঁর জীবনের অন্যতম বড় আশীর্বাদ।

আহান আরও জানিয়েছেন, কঠিন সময়ে বোন সবসময় তাঁর পাশে ছিলেন, কখনো একা অনুভব করতে দেননি। গত এপ্রিলে রাহুলের জন্মদিনেও আবেগী পোস্ট দিয়েছিলেন আথিয়া।

২০১৯ সালের জানুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় রাহুল ও আথিয়ার। কয়েক বছর প্রেমের পর ২০২৩ সালের ২৩ জানুয়ারি সুনীলের খান্দালার ফার্মহাউসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা।

গত বছর এই দম্পতির ঘরে এসেছে মেয়ে ইভারা। ‘হিরো’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করা আথিয়াকে শেষ দেখা গেছে ‘মতিচুর চাকনাচুর’ ছবিতে।

Share

Read more

Local News