Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

রোবটের সাথে নেচে ভাইরাল জেফার

জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান আবারো আলোচনায়। গানের তালে তালে নেচেও দর্শক মাতান এই শিল্পী। এবার মঞ্চে রোবটের সঙ্গে নেচে আলোচনায় এলেন এই গায়িকা।

জেফারের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেফার রহমান গাইছেন তার চিরচেনা ‘ঝুমকা’ গানটি। এ সময় গানটির তালে নেচে ওঠে কুকুর সদৃশ একটি রোবট; আদতে সেটি একটি এআই বট।

সেই ডগি রোবটটি কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে, সঙ্গে তাল দেওয়ার চেষ্টা করেন জেফারও। গানের সঙ্গে খানিকটা নাচলেন তিনিও।

এদিকে ভিডিওটি ভাইরাল হতেই আসতে থাকে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য। এক নেটিজেন লিখেছেন, ‘শুধু লাফালেই চলবে না, একটু নিজেকে দোলাতেও হবে। আরেক নেটিজেন লিখেছেন, ‘শুধু ঝুমকা গান কেন, আর কোনো গান জানেন না?’

এখানেই শেষ নয়। জেফারের গান শেষ হলে উপস্থাপক হিসেবে হাজির হন ইনফ্লুয়েনসার রাফসান সাবাব। মঞ্চে হাজির হয়ে মজা নিতে নিতে রাফসান বললেন, ‘জেফার এতদিন অনেক মানুষকে নাচিয়েছে, এবার রোবটকে নাচাল’।

এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগ দিয়েছিলেন জেফার। শ্রোতারা তখন দাবি করেন, একজন সংগীতশিল্পী হয়ে গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শকদের বিনোদন দিচ্ছেন এই শিল্পী।

শুধু তাই নয়, জেফারের গায়কী কিংবা গানের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share