Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

প্রতি সোমবার আইজ অন অরিজিনালস ‘স্ট্রেইট কাট তুষার ‘

ডিজিটাল প্লাটফর্ম ‘আইজ অন’ এর প্রাথমিক স্বপ্ন হলো সাত দিনে সাতটি শো ও বিশেষ শো রাখা। ইতোমধ্যে এই তালিকায় আছে কিংবদন্তী আলমগীর এর প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’, আরেক কিংবদন্তী সোহেল রানা এর পডকাস্ট ‘ আমি সোহেল রানা’, পডকাস্ট ‘উইথ সৈকত সালাহউদ্দিন’ সেলিব্রিটি পডকাস্ট ‘স্টার ডায়রী’। আসছে জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর-এর প্রথম পডকাস্ট ‘আঁখির গল্প’।

আজ থেকে স্বপ্নে যোগ হলো আরেকটি সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্ট্রেইট কাট তুষার ‘। এই শোয়ের প্রচার শুরু হচ্ছে এই সোমবার রাত দশটায় আইজ অন ইউটিউব চ্যানেলে।

এই পডকাস্ট উপস্থাপক সিনিয়র সাংবাদিক তুষার আদিত্য বিনোদন সাংবাদিকতায় পাড়ি দিয়েছেন তেত্রিশ বছর। ঐতিহ্যবাহী পত্রিকা ‘ছায়াছন্দ’ এর ডিজিটালে হোস্টিং করেছেন টানা দুই বছর। তিনি তার অভিজ্ঞতার ঝুলি নিয়ে আসছেন আইজ অন স্টুডিওতে। প্রতি সোমবার রাত দশটায় থাকছে একজন তারকা বা অতিথি নিয়ে আয়োজন ‘স্ট্রেইট কাট তুষার ‘।

প্রথম পর্বের অতিথি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী,মডেল  ও লাক্স সুপারস্টার  কুসুম শিকদার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share