Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন ঐশ্বরিয়া-অভিষেক

মাস কয়েক আগেই ১৩ বছরে পা দিয়েছে ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন জুটির মেয়ে আরাধ্যা। মেয়ের জন্য একটি সুন্দর ভবিষ্যতের কথা ভাবছেন ঐশ্বরিয়া ও অভিষেক। মেয়ের কথা ভেবেই ১০ বছর আগে দুবাইয়ে বিলাসবহুল একটি বাড়ী কেনেন বচ্চন দম্পতি। যার ভেতরে রয়েছে গল্‌ফ খেলার মাঠ, বিরাট বাগান, ঝর্ণা, বিশাল পুল-সহ যাবতীয় আধুনিক ব্যবস্থাপনা।  

২০১৫ সালে দুবাইয়ে এই বাড়ি কিনেছিলেন ঐশ্বররিয়া ও অভিষেক। দুবাইয়ের জুমেইরা গল্‌ফ এস্টেটে এই বিলাসবহুল বাড়িটি কিনেন এই দস্পতি। এই বাড়ির দামও আকাশছোঁয়া।  

জানা গেছে, এই বাড়ির দাম ১৬ কোটি রুপি। বাড়িতে রয়েছে উন্নত মানের সুইমিং পুল। রান্নাঘরও তৈরি উন্নত প্রযুক্তিতে। তবে বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো হোম থিয়েটার।

দুবাইয়ের এই একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান, শিল্পা শেট্টি, অনন্ত অম্বানীদেরও।

তবে সম্পত্তির দিক থেকে অভিষেকের থেকে এগিয়ে ঐশ্বরিয়া। ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। অন্য দিকে অভিষেক ২৮০ কোটি রুপি সম্পত্তির মালিক। তবে শুধু দুবাই নয় অভিষেক-ঐশ্বরিয়ার মুম্বাইয়ে নিজেদের বাড়ি ছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে।  

গত দেড় বছর ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। যদিও বিয়ের ১৮ তম বিবাহবার্ষিকীতে স্বামী কন্যাকে নিয়ে ছবি দিয়ে তারা স্পষ্ট করে দেন একসঙ্গেই আছেন তারা।

২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালে জন্ম হয় কন্যা আরাধ্যার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share