Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ

শনিবার ১৯ এপ্রিল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে অভিনেতা রাশেদ মামুন অপু নির্বাচিত হয়েছেন।

২০২৫-২০২৮ মেয়াদের এ নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু।

শনিবার রাত ৮টা ৪০ মিনিটে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২১টি পদে লড়েছেন মোট ৪০ জন প্রার্থী। এ ছাড়া আপিল বোর্ডে আছেন প্রবীণ অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান।

জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

সভাপতি পদে লড়ছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। সহসভাপতি ছিলেন প্রার্থী ছয়জন। তারা হলেন আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম ও শামস সুমন। আর সাধারণ সম্পাদক পদে অভিনেতা শাহেদ শরীফ খান এবং অভিনেতা রাশেদ মামুন অপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরাজিত প্রার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন। তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২২ এপ্রিল।

উল্লেখ্য, বিদায়ী কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তবে তারা দুজনের কেউই এবারের নির্বাচনে অংশ নেননি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share