Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট

শোনা যাচ্ছে, হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট অভিনয় ছেড়ে দিচ্ছেন। এমনই গুঞ্জন চলছে টিনসেল টাউনে। রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেট নিজেই বললেন, “আমি অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে সিরিয়াস।”  

ভক্তরা অবশ্য এখনো এই খবরে বিশ্বাস করতে নারাজ। কারণ, একদিকে কেটের মুখে অবসরের কথা, আর অন্যদিকে তিন-তিনটি সিনেমার প্রযোজনায় ব্যস্ত তিনি।

শোনা যাচ্ছে, কেট এখন কাজ করছেন জিম জারমুশের ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’, সায়েন্স ফিকশন কমেডি ‘আলফা গ্যাং’ এবং বেন স্টিলারের ‘দ্য চ্যাম্পিয়নস’ এই তিনটি ছবির প্রযোজনায়।

তবে কেটের মুখে শোনা গেছে নতুন স্বপ্নের কথা—অভিনয় ছাড়াও জীবনে অনেক কিছু করতে চাই।”

দুইবারের অস্কারজয়ী এই সুপারস্টার এখন জাতিসংঘের শুভেচ্ছাদূত, আবার একটি প্রযোজনা সংস্থাও পরিচালনা করছেন নিজেই।

গসিপ দুনিয়ায় এখন একটাই প্রশ্ন—এই কি তবে কেট ব্ল্যানচেটের শেষ শো? নাকি এটা শুধুই এক সাময়িক ‘ব্রেক’? উত্তরটা সময়ই বলবে, তবে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডয়ায় কেটের ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share