Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সিনেমার বিহাইন্ড দ্য সিন শোনাতে ইউটিউব চ্যানেল খুললেন আমির খান  

প্রতিটি সিনেমার তৈরির পেছনে থাকে আরো শত শত গল্প যা দেখার কিংবা শোনার সুযোগ হয়না দর্শকের। সিনেমা ও সিনেমার কারিগরদের সেইসব বিহাইন্ড দ্য সিনের গল্পগুলো সবাইকে  শোনাতে এবার নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন আমির। মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম ‘আমির খান টকিজ’।  

সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ভিডিও শেয়ার করে আমির খান বলেছেন, ‘বন্ধুরা, অনেক দিন ধরেই আমার মনে হয়েছিল যে আমার ক্যারিয়ারে করা সিনেমাগুলো এবং আমার কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। আমি এবার এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। প্রতিটি বড় দৃশ্যের পিছনে একটি ছোট গল্প থাকে। তাই আমার সবসময় মনে হয়েছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে আমি আপনাদের সঙ্গে এই সব শেয়ার করতে পারি। কিন্তু আজ পর্যন্ত আমি কখনওই এটা করে উঠতে পারিনি। আমি আমির খান প্রোডাকশনের ওয়েবসাইটও তৈরি করেছি। যেটি শীঘ্রই আসতে চলেছে’।

আমির খান চ্যানেলের নাম ঘোষণা করে করে বলেন, “অবশেষে আমরা ‘আমির খান টকিজ’ নামে ইউটিউব চ্যানেল চালু করেছি। যা আমি অনেক বছর ধরে করার কথা ভাবছিলাম এবং অবশেষে আমি এটি তৈরি করেছি’। তিনি আরও উল্লেখ করেছেন, যারা বছরের পর বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, টেকনিশিয়ান থেকে পরিচালক এবং লেখকদের কথা উঠে আসবে সেখানে। এছাড়াও তিনি নিজের জীবনেরও কিছু বিষয় শেয়ার করবেন।

সম্প্রতি নতুন করে প্রেমের ঘোষণায় বেশ আলোচনায় আসেন এ অভিনেতা। তার প্রেমিকার নাম গৌরী স্প্রাট। নিজের ৬০তম জন্মদিনে প্রেমের কথা প্রকাশ্যে আনেন আমির।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share