Thursday, November 5, 2026

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র প্রচারণায় ডব্লিউডব্লিউইর বিশেষ আয়োজন

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

মার্ভেলের নতুন সিনেমা অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র প্রচারণায় এবার রেসলিংয়ের মঞ্চকে কাজে লাগাচ্ছে ডিজনি। এ জন্য ডব্লিউডব্লিউইর সঙ্গে মিলে আয়োজন করা হচ্ছে বিশেষ রেসলিং অনুষ্ঠান ‘ওয়ার্ল্ডস কলাইড’। আগামী ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্টে অনুষ্ঠিত হবে এটি। এর আগের দিন একই ভেন্যুতে বসবে ‘জন সিনা ক্ল্যাসিক’।

দুটি অনুষ্ঠানই হবে ইএসপিএন ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টস কমপ্লেক্সে। ডিজনির মালিকানাধীন ক্রীড়া সম্প্রচারমাধ্যম ইএসপিএনের সঙ্গে ডব্লিউডব্লিউইর আগে থেকেই সম্প্রচার চুক্তি রয়েছে। এবারের আয়োজন সেই অংশীদারত্বের পাশাপাশি ডিজনি ও ডব্লিউডব্লিউইর বাণিজ্যিক সহযোগিতার নতুন দিক তুলে ধরছে।

অ্যাভেঞ্জার্স ডুমসডে

‘জন সিনা ক্ল্যাসিক’-এ অংশ নেওয়ার জন্য নিশ্চিত হওয়া রেসলারদের মধ্যে রয়েছেন কোডি রোডস। অনুষ্ঠানটি নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার করা হবে। এটি হবে ডব্লিউডব্লিউইর নিয়মিত অনুষ্ঠান ‘মানডে নাইট র’-এর বিশেষ সংস্করণ।

এ আয়োজনে ডব্লিউডব্লিউইর সদস্যপদ কর্মসূচি ‘ক্লাব ডব্লিউডব্লিউই’র সদস্যরা সরাসরি ভোট দিয়ে রাতের সেরা রেসলার নির্বাচন করতে পারবেন। বিজয়ী পাবেন ‘জন সিনা ক্ল্যাসিক চ্যাম্পিয়নশিপ’।

পরদিনের ‘ওয়ার্ল্ডস কলাইড’-এ অংশ নেবেন ডব্লিউডব্লিউই ও মেক্সিকোর রেসলিং সংস্থা এএএর তারকারা। ২০২৫ সালে এএএ অধিগ্রহণ করে ডব্লিউডব্লিউই। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। সিনেমাটির মুক্তির মাত্র তিন দিন আগে অনুষ্ঠিত হবে এই বিশেষ রেসলিং আয়োজন।

দুই দিনের অনুষ্ঠান ঘিরে ডব্লিউডব্লিউই ও ফ্যানাটিকস আয়োজন করবে ‘ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড’। সেখানে ভক্তরা রেসলারদের সঙ্গে দেখা করা, ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি কেনা যাবে বিভিন্ন বিশেষ পণ্য।

সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে ডব্লিউডব্লিউই ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নাম ও লোগো যুক্ত করে তৈরি করা হবে বিশেষ পণ্য। এর মধ্যে থাকবে চ্যাম্পিয়নশিপ বেল্টও। এসব পণ্য পাওয়া যাবে ‘ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড’, ডব্লিউডব্লিউইর অনলাইন শপ এবং ডিজনির নির্বাচিত কয়েকটি স্টোরে।

দুই দিনের আয়োজনের টিকিট সাধারণ দর্শকদের জন্য বিক্রি শুরু হবে ১৩ নভেম্বর সকাল ১০টায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) । আগাম টিকিট বিক্রি শুরু হবে ১২ নভেম্বর একই সময়ে। টিকিট পাওয়া যাবে টিকিটমাস্টারের ওয়েবসাইটে।

Share

Read more

Local News