Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ৩০, ২০২৬

মুক্তির অনুমতি পেল শিহাব শাহীন-নিশোর ‘দাগি’

প্রায় দশ বছর পর সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত সিনেমা ‘দাগি’ ইতিমধ্যে জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি দেখা শেষে মুক্তির অনুমতি দিয়েছে। ঈদে সিনেমাটি মুক্তিতে কোনো বাধা রইল না। সোমবার সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ‘ইউ’ গ্রেডে সনদপত্র পেল ‘দাগি’, যা সব বয়সী দর্শকের জন্য উন্মুক্ত। এর আগে সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি দেখা শেষে ‘দাগি’র ভূয়সী প্রশংসা করেছিলেন এর সদস্যরা। জানিয়েছিলেন, ছবিটি দারুণ।

এর আগে নির্মাতা জানিয়েছিলেন, ‘দাগি’এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে। আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এবারের ঈদে ভালো কিছু দেখতে পাবে।

এদিকে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’ দিয়ে প্রায় ৬২৭ দিন পর প্রেক্ষাগৃহে আসছেন আফরান নিশো। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল।

 এতে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
0
Share