Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

১২ বছর পর বিটিভিতে নুসরাত ইমরোজ তিশা

বহুবার বিটিভির অনুষ্ঠানে অংশ নেয়ার প্রস্তাব আসলেও অন্যান্য কাজের ব্যস্ততায় অংশ নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে এবারের ঈদে বিটিভির অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।

ঈদে এই প্রথমবার বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় দেখা যাবে তিশাকে, এই অনুষ্ঠানে তিনটি গানের মেলোডিতে পারফর্ম করবেন তিনি। এই নাচের জন্য তিন দিন ধরে মহড়ায় অংশ নিয়েছেন তিনি। গত রোববার ছিল শেষ দিনের মহড়া। সোমবার বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে স্টুডিও পর্বের দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন তিশা।

অভিনেত্রী জানান, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ ছবির ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ —এই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি।

ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। তিশা ছাড়াও নাচের পরিবেশনায় আরও থাকবেন সাদিয়া ইসলাম মৌ ও শবনম বুবলী। একটি গানে পাওয়া যাবে সংগীতশিল্পী রুনা লায়লাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share