Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বাংলাদেশী সিনেমায় পাকিস্তানী মডেল  

সম্প্রতি বাংলাদেশের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। গত ১১ মার্চ তিনি ‘ফোর্স’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। সিনেমাটির পরিচালক আসিফ ইকবাল জুয়েল।  

পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ | ছবি: ফেসবুক

পরিচালক জানান, সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে এই সিনেমা। সিনেমায় পাকিস্তানের মডেলকে নেওয়ার কারণ জানতে চাইলে এ তরুণ নির্মাতা জানান  ‘পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাঁকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা—মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’

পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ | ছবি: ইন্সটাগ্রাম

জারাকে খুঁজে পাওয়া প্রসঙ্গে পরিচালক জানান, সিরিয়ালে জারার অভিনয় দেখে পছন্দ হয়। পরে তিনি ‘ফোর্স’  সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক এই মডেলের সঙ্গে ভাগাভাগি করেন। নির্মাতার ভাষ্যে, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে–বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।’সিনেমায় জারার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশি অভিনেতা ম্যাক দিদার।

আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি–প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং করবেন এই তরুণ নায়িকা। প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে থাকবেন জারা। এপ্রিলে শুটিং শেষে এ বছরই পবিত্র ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান।

পরিচালক আসিফ এর আগে ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন। এদিকে পাকিস্তানি এই মডেল ‘ছু লে আসমান’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন। এর আগে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’ সহ একাধিক টিভি সিরিজে অভিনয় করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share