Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

দাগি’র টিজারে তিনরকম লুকে আফরান নিশো

নতুন সিনেমার টিজারে নতুন লুকে হাজির হলেন আফরান নিশো। সদ্যই উন্মুক্ত হয়েছে নিশো অভিনীত সিনেমা ‘দাগি’র অফিসিয়াল টিজার। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান।

প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারে নিশো ছাড়াও দেখা গেছে তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও।  

আফরান নিশো জানান, ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র।

এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।

মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’-তে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, গাজী রাকায়েত, মিলি বাশার, প্রীতি আলভি প্রমুখ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

শিহাব শাহীনের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট। ঢাকাসহ সৈয়দপুর, রাজশাহী, গাজীপুরের বিভিন্ন এলাকায় ‘দাগির’ শুটিং হয়েছে।

এর আগে ‘দাগি’ নিয়ে আফরান নিশো বলেছিলেন তিনি চাইছেন গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটি চরিত্র হয়ে ধরা দেবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share