Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৩০, ২০২৬

ঈদে মুক্তি পাবে নুসরাত ফারিয়ার ‘জ্বীন থ্রি’

আসন্ন ঈদে মুক্তির জন্য নির্মিত হচ্ছে ‘জ্বীন’ সিনেমার তৃতীয় সিক্যুয়েল ‘জ্বীন থ্রি’। প্রায় সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরেছেন নুসরাত ফারিয়া।

ইতিমধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে কালো পোশাক পরা এক মেয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে রয়েছে। তার হাতের নখ দীর্ঘ এবং দাঁত বড়, যেন সে এক ভয়ানক ভূত বা ভ্যাম্পায়ার। নুসরাত ফারিয়ার এই নতুন লুক নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে— তিনি কি ভূত, জ্বীন, না ভ্যাম্পায়ার?

সিনেমা সংশ্লিষ্টরা জানান, এসব প্রশ্নের উত্তর দর্শকরা পাবে সিনেমাটি দেখলে। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘জ্বীন’ ও ‘জ্বীন ২’ এর সফলতার পর, এবার ‘জ্বীন থ্রি’ আসছে ঈদুল ফিতরে। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমাটি ময়মনসিংহের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। 

সিনেমার নির্মাতা কামরুজ্জামান রোমান সিনেমাটি নিয়ে বলেন, “সিনেমার শুটিং শেষ করে এখন গানের শুটিং চলছে। ‘মোনা: জ্বীন-২’ সিনেমা থেকে এবারের গল্পটা অনেক বেশি ভালো। সাড়া ফেলবে বলে আশা রাখছি। এতে ভৌতিক ব্যাপার আছে, ইমোশন আছে। দর্শক গল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবে।”

 ‘জ্বীন ৩’ সিনেমায় আরো অভিনয় করেছেন আবদুন নূর সজল, তানিয়া আহমেদ, নাদের চৌধুরীসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাহুল অরুণোদয়ের পানিতে তলিয়ে যাওয়া নিয়ে কী বলছেন সহকর্মীরা?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিকভাবে…
রাহুল অরুণোদয়ের পানিতে তলিয়ে মারা যাওয়া

সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

প্রজেক্ট হেইল মেরি ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইল মেরি’।…
সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স:…
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই
0
Share