Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

স্থগিত সালমান-অ্যাটলির সিনেমা, আল্লুর সাথেই অ্যাটলি

শাহরুখ খানের সাথে ‘জওয়ান’ চলচ্চিত্রে কাজ করার পর দক্ষিণী নির্মাতা অ্যাটলি জানান, তিনি সালমান খান, হৃতিক রোশন ও রণবীর কাপুরের সঙ্গেও কাজ করতে আগ্রহী। এর পর থেকেই সালমান-অ্যাটলি জুটি দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। সালমান খানের সঙ্গে প্রায় ৬৫০ কোটির বাজেটের সিনেমা করারও সিদ্ধান্ত নেন অ্যাটলি। তবে হঠাৎ করেই শোনা যাচ্ছে, আপাতত সিনেমাটি স্থগিত করেছেন অ্যাটলি।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত জওয়ান। অ্যাটলি পরিচালিত সেই ছবি বক্স অফিসের ব্যবসায়ের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছিল।

শাহরুখের সাথে সিনেমা ব্লকবাস্টার হলেও সালমানের সঙ্গে পরিচালকের প্রথম কাজই থমকে গেল। অ্যাটলি পরিচালিত ও সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমাটির ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত হয়ে পড়ল। কারণ হিসেবে জানা যাচ্ছে, এই সিনেমার অন্যতম প্রধান অভিনেতা রজনীকান্তের সঙ্গে ডেট ম্যাচ করছে না শ্যুটিংয়ের। তিনি সময় দিতে পারছেন না। 

সান পিকচার্সের এই সিনেমার গল্পই আবর্তিত হবে সেই অভিনেতাকে কেন্দ্র করে। সেই জন্যই আপাতত স্থগিত হয়ে গেল সিনেমাটির কাজ।  

রজনীকান্ত || ফেসবুক

পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সালমান খান ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন এই সিনেমাটির জন্য। কিন্তু দ্বিতীয় মুখ্য অভিনেতাকে চূড়ান্ত করতে বেশ বেগ পেতে হয়েছে নির্মাতাদের। কমল হাসান দ্বিধায় ভুগছিলেন সিনেমাটি নিয়ে কারণ এতে তাকে সালমান খানের বাবার চরিত্রে দেখানো হবে।

অন্যদিকে রজনীকান্তের হাতে ইতিমধ্যেই ‘কুলি,, ‘জেলার ২’,-এর মতো একগুচ্ছ সিনেমা । ফলে তিনি ২০২৬ সাল পর্যন্ত ব্যস্ত থাকবেন। এই দুজন ব্যস্ত থাকায় সিনেমার নির্মাতারা অন্য অপশন খোঁজার চেষ্টা করেছিলেন কিন্তু মনের মতো তেমন অন্য কোনো দক্ষিণী তারকাকে তারা চূড়ান্ত করতে পারেননি।

হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোন | ছবি: ফেসবুক

আরো জানা যায়, রজনী-কমলের পরিবর্তে নির্মাতারা ঠিক করেন আন্তর্জাতিক মানের কোনও অভিনেতাকে নেবেন। অর্থাৎ হলিউডের কোনও অভিনেতাকে। সেটার জন্য তারা হলিউড তরিকা সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু টাকা পয়সার লেনদেনের বিষয় নিয়ে দুই পক্ষ রাজি না হওয়ার কারণে সেটাও সম্ভব হয়নি। ফলে আরো পিছিয়েছে সিনেমার কাজ। তাই আপাতত অন্য বিকল্প না খুঁজে সিনেমাটিকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

অন্যদিকে অ্যাটলি আপাতত অন্য নতুন সিনেমার কাজ শুরু করেছেন। সেখানে আল্লু অর্জুনকে প্রধান চরিত্রে দেখা যাবে। সেটাও একটি বিগ বাজেটের সিনেমা হতে চলেছে। যদিও কাগজে কলমে এখনো চুক্তি হয়নি। কিন্তু আল্লু অর্জুন সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share