Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২২, ২০২৬

বাংলাদেশি দর্শকদের ভালোবাসা জানালেন পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানী একক গান, ব্যান্ডসংগীত, রক কিংবা কাভিশের মতো আধুনিক হৃদয়গ্রাহী গানের সাথে সাথে পাকিস্তানী সিরিজও জনপ্রিয় হয়ে উঠছে বেশ কিছুদিন ধরে। মার্কিন, ভারতীয় কিংবা কোরিয়ান সিরিজের পাশাপাশি পাকিস্তানের সিরিজেরও কদর বাড়ছে। সেই সূত্রধরেই পাকিস্তানি ওয়েব সিরিজ ‘মিম সে মুহাব্বাত’-এর নায়িকা দানানির মবিন অগাধ ভালোবাসা জানিয়েছেন তার বাংলাদেশী দর্শকদের।

দানানির মবিন | ছবি: ফেসবুক

ভারতীয় সিরিজের পাশাপাশি বিগত কয়েক বছরে সিরিজের জগতে বেশ বড়সর উত্থান হয়েছে পাকিস্তানি সিরিজের। উপমহাদেশের মধ্যে ছোট পর্দার জন্য অনুষ্ঠান তৈরিতে বেশ এগিয়ে পাকিস্তান। দেশটির বিনোদন ইন্ডাস্ট্রি মূলত টিকিয়ে রেখেছে টেলিভিশনের নাটক এবং সিরিয়ালগুলো।  

পাকিস্তানি নাটক-সিরিয়াল এখন ভারতেও জনপ্রিয়। বাংলাদেশেও অনেক দর্শক অনলাইনে পাকিস্তানি এসব কনটেন্ট দেখেন। বর্তমানে ইউটিউব ট্রেন্ডে শীর্ষে রয়েছে পাকিস্তানি ওয়েব সিরিজ ‘মিম সে মুহাব্বাত’। যা বাংলাদেশের তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দানানির মবিন। তার অভিনয় দক্ষতা ও সৌন্দয্যের বলে দর্শকদের মনে করে নিয়েছেন বিশেষ স্থান। তাই অভিনেত্রীর মনে বাংলাদেশি ভক্তদের জন্যও উদিত হয়েছে ভালোবাসা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখান উল্লেখ করেছেন যে, ‘অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি ভক্তদের জন্য’।

বাংলাদেশের সংবাদ স্টোরিতে শেয়ার করে মবিন লিখেছেন, ‘আমাদের সকল বাংলাদেশি ভক্তের প্রতি অগাধ ভালোবাসা।’

‘মিম সে মুহাব্বাত’ ওয়েব সিরিজটি প্রেম, ভাগ্য এবং আকস্মিক এক সাক্ষাতের গল্প। এটি সব বয়সের দর্শকদের জন্য একটি প্রেমের গল্প। মূল চরিত্রে রয়েছেন আহাদ রাজা মীর এবং দানানির মবিন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় – ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

স্পাইডার ম্যানের নতুন সিনেমা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা মার্ভেল সিনে ইউনিভার্সের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় - ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!
0
Share