Tuesday, November 3, 2026

ফোনে তুষারকে হুমকি – তদন্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

ফোনে তুষারকে হুমকি দিয়ে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করেছেন এক ব্যক্তি। ফোনকারী নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন। হুমকির ফোন পেয়ে বলিউড অভিনেতা তুষার কাপুর দ্রুত মুম্বাই পুলিশের দ্বারস্থ হন। এরপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও ক্রাইম ব্রাঞ্চকে।

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তি দল হুমকির ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করে। পুলিশের রেকর্ডে থাকা হ্যারি বক্সারের আসল কণ্ঠের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয় ফোনের কণ্ঠস্বর। কিন্তু দুটি কণ্ঠের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি।

তুষার কাপুর

তুষারকে হুমকি দেওয়া ফোনটি ভুয়া?

কণ্ঠ না মেলায় পুলিশের সন্দেহ, পুরো ফোনটাই ভুয়া। কর্মকর্তাদের ধারণা, আতঙ্ক ছড়িয়ে টাকা হাতাতে কেউ বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করেছেন। প্রাথমিক তদন্তে হ্যারি বক্সারের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণও মেলেনি। এখনো এ ঘটনায় কোনো এফআইআর দায়ের হয়নি।

এখন পুলিশ খুঁজছে, ফোনে তুষারকে হুমকি দেওয়ার অডিও রেকর্ডিংটি আসলে কে পাঠিয়েছিলেন। ফোনটির উৎস শনাক্ত করা গেলেই পরিষ্কার হবে, এই চাঁদা দাবির পেছনে কে রয়েছেন এবং এর সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের আদৌ কোনো যোগ আছে কি না।

লরেন্স বিষ্ণোই

কয়েক দিন আগেই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেই ঘটনার তদন্তও করছে ক্রাইম ব্রাঞ্চ। এর মধ্যেই তুষারের কাছে এই হুমকি-ফোন আসায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, হ্যারি বক্সারের আসল নাম হরি চাঁদ জাট, রাজস্থানের আলওয়ারের বাসিন্দা। একসময় বক্সিং করতেন ও কোচ হিসেবেও কাজ করেছেন, সেখান থেকেই তাঁর এই ডাকনাম। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, লুট ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Read more

Local News