Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

বাফটায় সেরা সিনেমা, অভিনেতা ও অভিনেত্রী কারা হলেন  

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ৭৮তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) আসর অনুষ্ঠিত হয়ে গেছে গতকাল। আসরটি সঞ্চালনা করেন ডেভিড টেনান্ট। ৭৮তম বাফটায় সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ। এবং শেষ পর্যন্ত সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘কনক্লেভ’। রবার্ট হ্যারিসের একই নামের উপন্যাস অবলম্বনে এডওয়ার্ড বার্গার নির্মান করেছেন সিনেমাটি।

হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে বানানো ‘দ্য ব্রুটালিস্ট’ এর পরিচালক ব্র্যাডি কোর্বে ।

 ‘দ্য ব্রুটালিস্ট’-এ অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জেতেন ব্রডি।

গত বছর কানে স্বর্ণপাম জেতে শন বেকারের ‘আনোরা’। এক স্ট্রিপ ড্যান্সার ও রাশিয়ান গ্যাংস্টারের সন্তানের প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকেরা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন তরুণ মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। তিনি এবার বাফটায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন।

সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতেছে ‘ওয়ালেন্স অ্যান্ড গ্রোমিট: ভেনজেন্স মোস্ট ফাউল’ সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন নিক পার্ক ও মার্লিন ক্রোসিংহাম।

সেরা অ-ইংরেজিভাষী সিনেমা বিভাগে পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে, অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। চলতি বছর গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছিলো  ‘এমিলিয়া পেরেজ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share