Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

তরুণ নাট্য অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। ঢাকা স্পেশালাইজড হাসপাতালে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শাহবাজের মৃত্যুর বিষয়টি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন শাহবাজ সানী। ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে ব্যাপক প্রশংসা পান এই তরুণ। এই নাটকটি তাকে দর্শকদের কাছে পরিচিতি এনে দেয়। এছাড়াও দর্শক প্রশংসিত হওয়া অন্যান্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’ ‘ট্রাভেল শো’ ও ‘মহব্বত’ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share