Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

‘আমি কখনও প্রেমে পড়িনি’

ব্যারিস্টার পিয়া জান্নাতুল যিনি একইসাথে মডেল ও অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, “আমি কখনও প্রেমে পড়িনি, মানুষই প্রেমে পড়ে। তাই আমি কখনো পাগলামি করিনি, তবে আমার জন্য অনেকেই পাগলামি করেছে এবং এখনো করে।” সাক্ষাৎকারে পিয়া জানান, “এক সময় এমনও হয়েছে যে, আমি রক্ত দিয়ে লেখা প্রেমপত্র পেয়েছি। এখন এসব কথা বেশি বলতে চাই না। আমি এখন একজন মা, আমার একটা সন্তান আছে’।

পিয়া আরো বলেন, “আমি প্রায় ১১ বছর ধরে বিবাহিত। তারপরও এখনো প্রেমের প্রস্তাব পাই।” ব্যক্তিগত পছন্দের বিষয়ে পিয়া জানান, “আমার জীবনে ২৩ জনকে দেখে খুব ভালো লেগেছে। এর মধ্যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন সিনেমা জগতের মানুষ’।    

ব্যারিস্টার পিয়া জান্নাতুল | ছবি: ফেসবুক

সিনেমা জগতের মানুষের কথা বলতে গিয়ে তিনি জানান, “আমি ছোটবেলা থেকেই শাহরুখ খানের ভক্ত। তবে যদি আলাদাভাবে বলি, আমার সবচেয়ে বেশি দেখা সিনেমা হলো ‘প্রিটি ওম্যান’।

প্রিটি ওম্যান সিনেমার নায়কের চরিত্রটি দেখার পর থেকে ওই রকম ব্যক্তিত্বের মানুষকে পিয়ার ভালো লাগে বলেও জানান তিনি।

পিয়ার প্রেমে পাগল মানুষদের উদ্দেশ্য করে পিয়া বলেন, ‘পাগলামি কোনো বয়স মানে না। বয়সে ছোট হোক বা বড়, এমন অনেকেই আছেন যারা আমাকে নিয়ে পাগলামি করেন। আমি তাদের বলবো ১১ বছরের বিবাহিত একজন নারীর জন্য পাগলামি করবেন না’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি – মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
৭৩ বছরের সম্পর্কের ইতি - মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ
0
Share