Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ৩, ২০২৬

ভালোবাসা দিবসে সেলিম মার্চেন্টের সাথে সিঁথি সাহা’র গান

ভারতের জনপ্রিয় সুরস্রষ্টা সেলিম মার্চেন্ট প্রথমবারের মতো বাংলাদেশী গানে কণ্ঠ দিয়েছেন। শুধু বাংলাদেশীই না, বাংলা ভাষার গানও তিনি প্রথম গাইলেন। এই গানে সেলিম মার্চেন্ট ডুয়েট কন্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা সিঁথি সাহা’র সঙ্গে। ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশ পাচ্ছে এই জুটির গাওয়া গানটি। গানটির শিরোনাম ‘বৃষ্টি বিলাস’।  

সিঁথি সাহা গানটি নিয়ে বলেন, আমার সাথে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রষ্টা সেলিম মার্চেন্ট। এটি আমার জন্যে অনেক বড় একটা অর্জন। মিউজিক ভিডিও আকারে তৈরি এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন সাজিদ সরকার।

এর আগে ২০২০ সালের মহামারির সময়ে অন্তর্জালে দুজনে আড্ডা দিয়েছেন এক ঘণ্টারও বেশি সময়।

সেসময় সিঁথি গণমাধ্যমকে জানান, সেলিম মার্চেন্টের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন পাকিস্তানের অন্যতম সংগীতশিল্পী শাফকাত আমানত আলী। যার সঙ্গে সিঁথির বন্ধুত্ব লম্বা সময়ের। সেই সূত্র ধরেই এবার দুজন এক হলো গানে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের সাথে প্রিয়তমা নির্মাতার নতুন সিনেমা নির্মাণের গুঞ্জন

শাকিব খান ও হিমেল আশরাফ বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল সিনেমা ‘প্রিয়তমা’ যে সিনেমা দিয়ে শাকিব খানের নব উত্থান…

লানা ডেল রে – ‘ভিডিও গেমস’ থেকে সিনেমাটিক সংগীতের অনন্য যাত্রা

লানা ডেল রে’র যাত্রা পপ সংগীতের জগতে অনেক শিল্পী আছেন, যাদের গান জনপ্রিয় হয়েছে। কিন্তু খুব কম শিল্পীই…
লানা ডেল রে - ‘ভিডিও গেমস’ থেকে সিনেমাটিক সংগীতের অনন্য যাত্রা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর নতুন বিজয়ী ঘোষণা

সংশোধিত চলচ্চিত্র পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর ঘোষিত ফলাফল নিয়ে বিতর্ক ফলাফল ঘোষণার পরেই। এই…
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

সাফল্য বাড়লে শত্রুও বাড়ে – রণবীর সিং ইস্যুতে কঙ্গনা রনৌত

রণবীরকে কঙ্গনা রনৌতের সমর্থন বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন-৩’ এর অভিনেতা রণবীর সিংকে ঘিরে বিতর্কের মধ্যেই…
সাফল্য বাড়লে শত্রুও বাড়ে - রণবীর সিং ইস্যুতে কঙ্গনা রনৌত
0
Share