Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ভালোবাসা দিবসে মেহজাবীনের ওয়েব ফিল্ম  

সিনেমার ব্যস্ততায় নাটকে অনিয়মিত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে গত বছর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা আবারও ফিরছেন ছোট পর্দার অভিনয়ে। খুব শীঘ্রই দর্শকদের জন্য নতুন ওয়েব ফিল্ম নিয়ে আসছেন তিনি।     

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মেহজাবীনকে দেখা যাবে নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’এ। ফিল্মটির পরিচালনা করছেন ভিকি জাহেদ। মেহজাবিনের বিপরীতে রয়েছেন রেহান। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার। যেখানে দেখা গেছে খোলা মাঠে বরের বেশে শুয়ে রয়েছেন রেহান আর তার ঠোঁটে জ্বলন্ত সিগারেট। তারই বুকে নীল ফুল হাতে সি গ্রিন শাড়িতে ধরা দিয়েছেন মেহজাবীন, তবে সেটিও রহস্যময়ী রূপে। জানা গেছে, ভালোবাসা দিবসে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এর আগে আগামী ১০ ফেব্রুয়ারি উন্মুক্ত হবে এর ট্রেলার।  

‘প্রিয় মালতী’ সিনেমার একটি দৃশ্যে মেহজাবীন | ছবি: সিনেমা

এটি মুক্তি পাবে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফরমে।

এর আগে মেহজাবীনের ‘প্রিয় মালতী’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। ঢাকা চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কারও পেয়েছে ছবিটি। সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share