Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

‘অন্যরা কাজ করে, আমি নামেই প্রযোজক’

আরিয়নের প্রথম সিরিজ ‘বলিউড দ্য বা**ডস’ এ শাহরুখ খান | ছবি: ইন্সটাগ্রাম

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে। উন্মুক্ত হয়েছে তার পরিচালিত ‘বলিউড দ্য বা**ডস’ সিরিজটির প্রমো। সোমবার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টটিতে চলতি বছরে মুক্তি পেতে যাওয়া সিরিজগুলোর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে আরিয়নের প্রথম সিরিজ ‘বলিউড দ্য বা**ডস’। এটি প্রযোজনা করেছে রেড চিলিজ প্রোডাকশন।  

আরিয়ান খানের প্রথম কাজে শাহরুখ অভিনেতা ও একইসঙ্গে প্রযোজকও। তার স্ত্রী গৌরি খানও এর প্রযোজক। ছেলের অভিষেক অনুষ্ঠানে পুরো পরিবার নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। অভিনেতা-প্রযোজক হিসেবে ছেলের পরিচালনায় কাজের চাপ কতটা ছিল, অনুষ্ঠানে এমন প্রশ্ন উঠতেই নিজস্ব ঢঙে জবাব দিলেন কিং খান।  

ছেলে আরিয়ান খানের সাথে শাহরুখ খান | ছবি: ফেসবুক

শাহরুখ বলেন, ‘অন্যরা সবাই কাজ করে আর আমি শুধু নামেই প্রযোজক। এসব প্রযোজক, পরিচালক, লেখক পোষাবেনা আমার। আই অ্যাম জাস্ট আ ব্লাডি স্টার…।

আমি যখন এন্ট্রি নেই তখন পিছনে মিউজিক বাজে। প্রযোজকদের সঙ্গে এসব কিছুই হয় না।’ আর শাহরুখের মুখে এমন কথা শুনে করতালিতে মেতে ওঠে পুরো হল।

জানা গেছে, গত বছরের মে মাসে শেষ হয়েছে সিরিজটির শুটিং। সোমবার সামনে এসেছে এর প্রথম নমুনা।

চলতি বছরের শেষের দিকে নেটফ্লিক্সে উন্মুক্ত হবার কথা রয়েছে ‘বলিউড দ্য বা**ডস’। ৬ পর্বের এই সিরিজে শাহরুখ খান ছাড়াও দেখা যাবে সালমান খান, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলের মতো অভিনেতারদের।

অন্যদিকে চার বছরের বিরতি কাটিয়ে ২০২৩ সালে পাঠান দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখের। এরপর একই বছরে উপহার দিয়েছেন জাওয়ান, ডাংকির মতো সফল সিনেমা। এরপর ২০২৪ সালে কোনো ছবি আসেনি তার। নেটফ্লিক্সের ‘বলিউড দ্য বা**ডস’ সিরিজ ছাড়াও, শাহরুখকে সামনে দেখা যাবে ‘কিং’-এ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা
0
Share