Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ৩০, ২০২৬

মেয়ের গান গাইলেন ন্যান্সি

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির মেয়ে রোদেলাও সংগীতশিল্পী। তার একক গান ‘রাজকুমার’ গত বছরের শেষের দিকে প্রকাশ পায়। এবার রোদেলার সেই ‘রাজকুমার’ গানটি গাইলেন তার মা সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।   

রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী।

গত রোববার প্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া রাজকুমার গেয়ে শোনান ন্যান্সি। গান শুরুর আগে ন্যান্সি বলেন, ‘গত ডিসেম্বরে আমার বড় কন্যা রোদেলার রাজকুমার গানটি প্রকাশ পায়। গানটি শোনার পর এখন কাভার করার চেষ্টা করছি। স্টুডিওতে প্র্যাকটিস করছি। চেষ্টা করছি, আমি গাইলেও যেন গানটি সবার ভালো লাগে’।

ন্যান্সি আরও বলেন, ‘মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্য রকম এবং মজার। রাজকুমার গানটি অনেকের প্রিয় হয়ে উঠেছে। তাদের মধ্যে আমিও একজন। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইব বলে ঠিক করেছি’।

এরপর রাজকুমার গানের কয়েক লাইন লাইভে গেয়ে শোনান ন্যান্সি। গান শেষ করে ন্যান্সি বলেন, ‘রোদেলা যখন আমার গান গায়, তখন সবাই বলে, মায়ের মতো হয়নি; এখন হয়তো আমাকে বলবে, রোদেলার মতো হয়নি’।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
0
Share