Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নিপুণের দেশত্যাগে পুলিশের বাধা

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (এফডিসি) সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে নিপুণ | ছবি: সংগৃহীত

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেয় পুলিশ। তবে তার নামে সুনির্দিষ্ট কোন অভিযোগ রয়েছে কিনা তা এখনো জানা যায় নি।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি, কথা বলতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ এতোদিন দেশেই ছিলেন।

তবে পুলিশ তাকে হেফাযতে নিলেও গ্রেপ্তার করেনি। জানা যায়, এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে । বলে দেয়া হয়েছে, তিনি এই মুহূর্তে দেশত্যাগ করতে পারবেন না।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share