Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ৩০, ২০২৬

বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম

বিয়ের ছবিতে নীলম মুনির খান ও তার স্বামী | ছবি: ইনস্টাগ্রাম

৩ জানুয়ারি বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনির খান। সম্প্রতি ভাইরাল হয়েছে দুবাইয়ের বুর্জ খলিফার সামনে তোলা অভিনেত্রীর সেই ছবি গুলো।

হলুদের ছবিতে নীলম মুনির খান ও তার স্বামী | ছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় গণমাধ্যম জিও নিউজের খবরে, শুক্রবার (৩ জানুয়ারি) দুবাই পুলিশের সিআইডি বিভাগে কর্মরত মোহাম্মদ রশিদকে বিয়ে করেন নীলম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।

শোবিজ আলোকচিত্রী আবদুল সামাদের তোলা ছবি গুলো বর্তমানে ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। প্রথম দিনেই পোস্টে প্রায় চার লাখ রিঅ্যাক্ট পড়েছিল। আর লাইক পড়েছিল প্রায় এক লাখের মত। ভাইরাল ছবিতে হালকা রঙের লেহেঙ্গায় দেখা গেছে অভিনেত্রী নীলমকে। আর ঐতিহ্যবাহী আরব পোশাকে দেখা গেছে অভিনেত্রীর স্বামী রশিদকে।

উল্লেখ্য, চলচ্চিত্র ও টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন নীলম মুনির। দেড় যুগের ক্যারিয়ারে ‘দিল মম কা দিয়া’, ‘ছুপান ছুপাই’ এর মতো আলোচিত ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন তিনি। বাংলাদেশেও জনপ্রিয় এই পাকিস্তানি অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
0
Share