Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বক্স অফিসে ব্লকবাস্টার হিট ‘খাদান’

গেল বছরের ২৫ ডিসেম্বর ‘খাদান’ মুক্তির মধ্য দিয়েই টালিউডে বাণিজ্যিক ছবির স্বর্ণযুগ ফিরিয়ে এনেছেন দেব অধিকারী। ভারতীয় বক্স অফিসেও পড়েছে সেই ছাপ।

ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, ২০২৫ সালের ১ জানুয়ারি বক্স অফিসে ১.৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘খাদান’। দিনের মাঝামাঝি সময়ে ‘খাদান’ এর শো ছিল হাউজফুল। বক্স অফিসের তথ্যমতে মুক্তির ১৫ দিনের মাথায় ‘খাদান’ আয় তুলেছে ১২.৩ কোটি রুপি। নতুন বছরে এই সিনেমার ৩১০টি শো হাউসফুল ছিল। তাই এরই মধ্যে ‘খাদান’ পেয়েছে ব্লকবাস্টার সিনেমার তকমা!

পশ্চিমবঙ্গের সিনেমাহলের প্রায় ৮৫ শতাংশ দখল করে আছে দেব-ইধিকার ‘খাদান’। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরেও মুম্বাইতে ৫টি, দিল্লি এনিআরে ২টি, পুণে-তে ৩টি, হায়দরাবাদে ৩টি, বেঙ্গালুরুতে ১টি, আহমেদাবাদে ২টি, ওড়িশায় ১টি এবং আসামে প্রায় ৩০টির কাছাকাছি শো পেয়েছে ‘খাদান’

টালিউড বক্স অফিস বিগত বছরে মোট ৬ ছবিকে সফল বলে দাবি করেছে। তাদের তথ্যমতে, গেল বছর অর্থাৎ ২০২৪ সালের ব্লকবাস্টার সিনেমা হচ্ছে ‘খাদান’ ও দুর্গা পূজার ‘বহুরূপী’ সিনেমা! সুপারহিট হয়েছে ‘টেক্কা’ ও ‘সন্তান’ আর হিট ছবি হল ‘অযোগ্য’ এবং ‘এটা আমাদের গল্প’।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share