Monday, November 2, 2026

বিটিভির ‘কিংবদন্তির সান্নিধ্যে’র প্রথম অতিথি ফেরদৌসী রহমান

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে গুণীজনদের জীবনের গল্প নিয়ে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। ১ নভেম্বর, রবিবার থেকে প্রচার শুরু হয়েছে অনুষ্ঠানটির।

শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, উদ্যোক্তা, সমাজসেবা ও গণমাধ্যমসহ নানা অঙ্গনে অবদান রাখা প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে এই আয়োজনে।

অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ১০টায়। তানভীর আহমেদ খানের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী।

সংগীতশিল্পী ফেরদৌসী রহমান
কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান

‘কিংবদন্তির সান্নিধ্যে’র প্রথম পর্বে ফেরদৌসী রহমান

অনুষ্ঠানটির প্রথম পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে নিয়ে। এতে উঠে এসেছে তাঁর দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা, কর্মময় পথচলা আর সংগীতাঙ্গনে অর্জনের নানা দিক।

নিজের মেধা, শ্রম, সাহস ও অধ্যবসায়ে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখা মানুষদের অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও জীবনবোধ নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য।

ফেরদৌসী রহমান
ফেরদৌসী রহমান

সাফল্যের পেছনের সংগ্রাম, প্রতিকূলতা মোকাবিলার অভিজ্ঞতা আর দীর্ঘ পথচলার গল্প থেকে দর্শকেরা খুঁজে পাবেন অনুপ্রেরণা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, গুণীজনদের জীবনের অন্তরালের গল্পে ‘কিংবদন্তির সান্নিধ্যে’ হয়ে উঠবে অভিজ্ঞতা, অনুপ্রেরণা ও জীবনবোধ বিনিময়ের বিশেষ মঞ্চ।

Share

Read more

Local News