লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে অনুশীলনের সময় নিজের বন্দুকের গুলিতেই আহত হয়েছেন হলিউডের প্রখ্যাত পরিচালক মাইকেল মান। ‘হিট’খ্যাত এই নির্মাতাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে, হ্যালোইনের দিনে। লস অ্যাঞ্জেলেসের ‘দ্য রেঞ্জ এলএ’ নামের শুটিং ক্লাবে লক্ষ্যভেদের অনুশীলন করছিলেন ৮৩ বছর বয়সী মাইকেল মান। পিস্তলটি খাপে রাখার সময় হঠাৎ গুলি বেরিয়ে তাঁর পায়ে লাগে।

যা বলছে পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেস পুলিশ ও দমকল বাহিনী। পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, গুলিটি দুর্ঘটনাবশতই চলেছে। হাসপাতালে নেওয়ার সময় পরিচালকের অবস্থা ছিল স্থিতিশীল।
মাইকেল মানের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, খাপে রাখা অবস্থায় অস্ত্র থেকে দুর্ঘটনাক্রমে গুলি বেরিয়ে যাওয়ায় পরিচালক সামান্য আহত হয়েছেন। চিকিৎসা শেষে তাঁকে
কয়েক দশক ধরে অভিজ্ঞ লক্ষ্যভেদকারী হিসেবে পরিচিত মাইকেল মান। অ্যাকশন দৃশ্যের বাস্তবতা নিয়ে তাঁর আলাদা খ্যাতি রয়েছে চলচ্চিত্র জগতে। তবু অভিজ্ঞ এই শুটারের হাতেই ঘটল এমন দুর্ঘটনা।

১৯৯৫ সালের কালজয়ী ক্রাইম ছবি ‘হিট’ দিয়ে বিশ্বজোড়া খ্যাতি পান মাইকেল মান। এ ছাড়া ‘দ্য ইনসাইডার’, ‘কোল্যাটেরাল’, ‘আলী’, ‘দ্য লাস্ট অব দ্য মোহিকানস’ ও ‘ফেরারি’র মতো ছবি পরিচালনা করেছেন তিনি। চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন এই নির্মাতা।
বর্তমানে ‘হিট ২’ নিয়ে কাজ করছেন মাইকেল মান। ক্রিশ্চিয়ান বেল ও লিওনার্দো ডিক্যাপ্রিওর অভিনয়ে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে জানুয়ারিতে। সংশ্লিষ্টদের ধারণা, এই দুর্ঘটনায় ছবির কাজে কোনো প্রভাব পড়বে না।









