Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

মুক্তির সনদ পেয়েছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

মেহজাবীন চৌধুরী | ছবি: ফেসবুক

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমোদন পেয়েছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’।

বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছে, অর্থাৎ ‘প্রিয় মালতী’ সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত। ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দীন।

ফ্রেম পার সেকেন্ড প্রযোজিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি অভিনেত্রী মেহজাবীনের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন। যদিও সেটি এখনও মুক্তি পায়নি। জেদ্দায় চলতি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৮ ডিসেম্বর প্রিমিয়ার হয়েছে সিনেমাটি।

শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায়  নিম্ন-মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারীর চরিত্রে আছেন মেহজাবীন চৌধুরী। এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার বনানীতে চিরনিদ্রায় শায়িত

মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় রাজধানীর বনানীতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মুস্তাফা মনোয়ার ।…
বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

‘দাদাগিরি’র নতুন অধ্যায়, সঞ্চালকের আসনে দেব

‘দাদাগিরি’র নতুন দাদা দেব দীর্ঘ ১৮ বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র সঙ্গে একাত্ম হয়ে…
দাদাগিরি’তে দেব

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও

রেস্তোরাঁয় যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন তুঙ্গে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এ…
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ম্যানহাটনে এ সপ্তাহেই টেইলর-ট্র্যাভিসের বিয়ে!

টেইলর-ট্র্যাভিসের বিয়ে মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসে…
টেইলর-ট্র্যাভিস
0
Share