Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

শাহরুখ – অজয় বন্ধু নয়, শত্রুও নয়: কাজল

শাহরুখ খান ও অজয় দেবগন |ছবি: ফেসবুক

অবশেষে বিষয়টি খোলাশা করলেন বলিউড তারকা কাজল। দীর্ঘদিন ধরে বলিউডের চর্চায় থাকা শাহরুখ খান ও অজয় দেবগনের মাঝে সাপে নেউলে সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। আর তা আরও বেড়ে যায় যখন করন জোহরের সাথে অজয়ের দূরত্ব বেড়ে যায়। লোকমুখে তখন মোটমুটি প্রমাণিত শাহরুখ আর অজয় আসলে শত্রু!

এদিকে কাজল শাহরুখের বন্ধু, করনেরও খুব কাছের বন্ধু। তাহলে কী করে হয় এসব। সব খোলাশা করলেন কাজল। একটি ইন্টারভিউতে বলেন, তারা বন্ধু না, একসাথে পার্টি করেননা, ছবি তোলেন না। তার মানে এই নয় যে তারা শত্রু। তারা পরস্পরকে চেনেন ও সম্মানও করেন।

অজয় দেবগন এবং শাহরুখ খান-কাজল | ছবি: ফেসবুক

কাজলের ভাষ্যমতে ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু হবে এমন কথা নেই। বরং এমনও তো হতে পারে যে বন্ধুত্ব নেই কিন্তু সম্মানের দৃষ্টি আছে। সেই সম্পর্কটুকু তাদের মাঝে আছে। আরও যোগ করেন, অজয় আসলে একটু অন্তর্মুখী। তাই তিনি কোনও ফিল্মি পার্টিতেও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এমনকী পারিবারিক দাওয়াতেও যাননা।

উল্লেখ্য, অজয় দেবগন ‘দিলওয়ালে’ সিনেমার সময় নিজের শিডিউল পিছিয়ে কাজলকে সিনেমাটি করতে উৎসাহ দেন। যে সিনেমায় কাজলের বিপরীতে ছিলেন শাহরুখ খান। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ…
মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

বাবাকে স্মরণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে…
মৌ

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
0
Share