Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

ওটিটিতে আসলো আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’

জিগরা সিনেমায় আলিয়া ভাট | ছবি: ফেসবুক

৬ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’। ভাসান বালা পরিচালিত, ধর্ম প্রোডাকশন অভিনীত এই সিনেমাটি হল একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও পেয়েছে একাধিক বিতর্ক।

এই সিনেমায় ভাইয়ের জন্য বোনের ভালোবাসার গল্প তুলে আনা হয়েছে। সিনেমায় আলিয়া ভাটের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না।
সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। অভিনেত্রীর প্রযোজনাপ্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনসও এ সিনেমায় অর্থায়ন করেছে।

জিগরা সিনেমার একটি দৃশ্য | ছবি: ফেসবুক

জানা গেছে ৮০ কোটি টাকায় তৈরি হয়েছে ‘জিগরা’। এর সঙ্গে আরও ১০ কোটি টাকা খরচ করা হয়েছে ছবির প্রচারের জন্য। ছবিমুক্তির প্রথম দিনে বক্স অফিস সংগ্রহ ছিল ৪.২৫ কোটি টাকা। তুলনায় বক্স অফিস সংগ্রহ যথেষ্টই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মুক্তির পাঁচ দিন পরে এই ছবির বক্স অফিস সংগ্রহ মোট ১৯.৩৫ কোটি টাকা। শুধু পঞ্চম দিনে এর সংগ্রহ ১.১ কোটি টাকা।
যদিও সমালোচক মহলে বরাবরের মতোই আলিয়ার অভিনয় প্রশংসা পেয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share