Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ফের প্রেক্ষাগৃহে ‘করণ-অর্জুন’

‘করণ-অর্জুন’ সিনেমার দৃশ্যে সালমান খান ও শাহরুখ খান | ছবি: আইএমডিবি

রাকেশ রোশন পরিচালিত ১৯৯৫ সালে সুপারহিট সিনেমা ‘করণ-অর্জুন’ দীর্ঘ ৩০ বছর পর ফের একবার তাণ্ডব চালাতে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।

স্যাচলিঙ্কের তথ্যমতে, পুনরায় মুক্তি পাওয়া সিনেমা হিসেবেও মুক্তির প্রথম দিনে শাহরুখ খান ও সালমান খান অভিনীত করণ-অর্জুন বক্স অফিস আয় করেছে ২৫ লক্ষ রুপি। দ্বিতীয় দিনে যা বেড়ে দাড়ায় ৩৫ লক্ষ রুপিতে। আর তৃতীয় দিনে ছবিটি আয় করে ৪৫ লাখ রুপি! অর্থাৎ তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ রুপি!

‘করণ-অর্জুন’ সিনেমার পোস্টার | ছবি: আইএমডিবি

যেভাবে রোজ আয় বাড়ছে তা দেখে সিনেমা বিশ্লেষকদের ধারণা আগামী দিনে সিনেমাটির আয় আরো বাড়বে। যা পুণঃরায় মুক্তি পাওয়া সিনেমা হিসেবে বেশ এগিয়ে রয়েছে।

আরেকদিকে, প্রায় তিন দশক পর করণ-অর্জুন সিনেমার সিক্যুয়েল বানানোর ইঙ্গিত দিচ্ছেন রাকেশ রোশন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নির্মাতা জানিয়েছেন, ‘আমি সিনেমার রিমেক বা সিক্যুয়েল তৈরি করতে চাই না। যদি করতেই হয়, সে ক্ষেত্রে করণের চরিত্রে হৃতিক রোশন এবং অর্জুনের চরিত্রে রণবীর কাপুরকে বেছে নেব।’ সেই সময় শাহরুখ এবং সালমানকে বেছে নেওয়ার কারণ স্পষ্ট করে নির্মাতা আরও বলেন, ‘ সালমানের সুঠাম দেহের কারণে করণ চরিত্রে ওকে পছন্দ হয়। আর ‘কিং আঙ্কল’-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলাম এবং ‘ফৌজি’ তে ওকে আমার পছন্দ হয়েছিল।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share