Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

বাংলাদেশে অনিশ্চিত ‘পুষ্পা ২’ মুক্তি !

‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার পোস্টারে আল্লু অর্জুন | ছবি: আইএমডিবি

আগামী ৫ ডিসেম্বর একসাথে বাংলাদেশেও ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির কথা থাকলেও এবার জানা গেল যে একই দিনে দেশে মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

দক্ষিণ ভারতের আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার ব্লকবাস্টার সিনেমাটির জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা। এমনকি বাংলাদেশের আমদানি-রফতানি প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগেই ‘পুষ্পা ২’ বাংলাদেশে মুক্তি দেওয়ার ঘোষণাও করেছিলেন।

তবে এখন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলছেন, ‘দরদ’ সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় ‘পুষ্পা’ আপাতত আমদানি করতে পারছি না আমরা। আর এত অল্প সময়ে অন্য কেউ আমদানি করবে বলেও মনে হচ্ছে না।’

ভারতীয় সিনেমা আমদানি কারক আরেক প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নিশ্চিত করেছেন ‘পুষ্পা ২—দ্য রুল’ তারা আনবে না।

দুই সপ্তাহ আগে দ্য অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২—দ্য রুল’ আমদানির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।

তাই সব মিলিয়ে আলোচিত ছবিটির জন্য দেশের দর্শকরা মুখিয়ে থাকলেও, বাংলাদেশে ছবিটির মুক্তির বিষয়টি একেবারেই অনিশ্চিত।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। ফার্স্ট ডে ফার্স্ট শো থেকেই ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শুরু করে ছবিটি। পর্দার পুষ্পারাজ শ্রীবল্লিকে পছন্দ করেন সবাই। বক্স অফিসেও ছবিটি করে তান্ডব। এই সিনেমায় অর্জুনের সাথে জুটি বেঁধেছেন দক্ষিণী ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা। দ্বিতীয় ছবিতেও দেখা যাবে এই জুটিকেই আর বিশেষ চমক হিসেবে আইটেম গানে থাকবেন শ্রদ্ধা কাপুর। ‘পুষ্পা ২’ পরিচালনা করেছেন সুকুমার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share