Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

অবশেষে সোলস ছাড়লেন নাসিম আলী খান

নাসিম আলী খান | ছবি: ফেসবুক

ব্যস্ততা আমাকে দেয় না অবসর, চায়ের কাপে পরিচয় তোমার সাথে, রাত এখনো বাকী- চির নবীন গানের গায়ক নাসিম আলী খান অবশেষে সোলস ছাড়লেন। 

গত একবছর ধরে বহুবার গণমাধ্যমে খবর এসেছে সোলস থেকে এই শিল্পীর বের হয়ে যাবার। সব খবরকে গুজব প্রমাণ করে তিনি বার বার ফিরে এসেছেন। সোলসের ৫০ বছর পূর্তির আয়োজন থেকে শুরু করে বেশ কিছু কনসার্টেও অংশ নিয়েছেন। তবে বেশ কয়েকমাস ধরে তাকে সোলসের সাথে মঞ্চে দেখা যায়নি। 

বিশেষ করে সম্প্রতি দেশের বাইরের সোলসের দীর্ঘ সফরে তাকে দেখা যায়নি। তাই গুজবটাই আবার খবরে রূপান্তরিত হতে থাকে। তখন নাসিম আলী খান নিজেই জানান, পেশাগতভাবে তিনি ব্যবসায়ী বলে এতো দিনের জন্য দেশ থেকে দূরে তাকা তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। ওদিকে তাকে ছাড়া সোলস পারফর্ম করলে প্রশ্ন উঠছে বারবার। তার থেকে তিনি ভালো মনে করলেন বিদায়ের এই ঘোষনা দেওয়াটা। 

নাসিম আলী খান জানিয়েছেন তিনি নিয়মিত গান করে যাবেন। সোলস ছাড়াও তার একক যে সঙ্গীত জীবন আছে সেই জীবনে সময় দেবেন। ওদিকে পার্থ বড়ুয়ার সাথে যোগযোগ করলে তিনি বলেন, নাসিম আলী খানের সাথে সম্পর্ক অনেক বছরের। তার শূন্যতা মেটার নয়। আমরা এখনই তার স্থানে কাউকে নেবার কথা ভাবছিনা। আপাতত এভাবেই চলুক। তবে এই বিষয়টি যেন তিক্ত না হয় সেদিকে সবার মনোযোগ আকর্ষণ করছি। আমরা সারাজীবনের বন্ধু। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share