Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

বিরতি ভেঙে আসছে ‘আইস এজ সিক্স’

‘প্লাইস্টোসিন’ যুগের দৃশ্যপট তুলে ধরে নির্মিত অ্যানিমেটেড ফিল্ম ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’ অবশেষে পর্দায় নিয়ে আসছে তার ষষ্ঠ কিস্তি।

দীর্ঘ আট বছর পর ব্রাজিলে ডি২৩ সম্মেলনে জানানো বরফ যুগের আবির্ভাবে স্তন্যপায়ী প্রাণিদের টিকে থাকার লড়াইয়ের গল্প ৫টি সিকুয়েলেও আঁটানো সম্ভব নয়। তাই খুব শিগগির শুরু হতে যাচ্ছে ‘আইস এজ সিক্স’ অ্যানিমেটেড ফিল্মের শুটিং।

২০০২ সালে আসে ‘আইস এজ’- এর প্রথম পর্ব। এরপর ধাপে ধাপে ৫ টি পর্ব আসে। এ ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘আইস এজ: কলিশন কোর্স’ মুক্তি পায় ২০১৬ সালে। তার আট বছর পরেই এল ষষ্ঠ পর্বের ঘোষণা।

যদিও মুক্তির তারিখ জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালেই দর্শক আরেকবার দেখতে পাবেন ম্যানি, সিড, ডিয়াগো, জুলিয়ান, রজার, স্কার্টসহ- আইস এজের জনপ্রিয় চরিত্রগুলোকে।

আইস এজ ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব বক্স অফিসে ব্যবসা করে ৪০০ মিলিয়ন ডলারের বেশি!  আর সবকটি পর্ব মিলিয়ে ‘আইস এজ’ এর আয় ছিল ৩ দশমিক ২ মিলিয়ন ডলার। বিশ্বব্যাপী অন্যতম ব্যবসাসফল সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share