Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

মুক্তির অপেক্ষায় কবরী পরিচালিত শেষ সিনেমা

সারাহ বেগম কবরী । ছবি: গুগল

চিত্রনায়িকা ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীর পরিচালনায় শেষ সিনেমা এখনো মুক্তির অপেক্ষায়। তার পরিচালিত শেষ চলচ্চিত্র ‘এই তুমি সেই তুমি’। ছবিটি চিত্রায়ণ শেষেই ওপারের পথের পথিক হন কবরী। তবে সম্প্রতি সিনেমাটির ডাবিং শেষ হয়েছে বলে জানা গেছে।

‘এই তুমি সেই তুমি’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা নিশাত সালওয়া। ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হওয়া নিশাত এই সিনেমার ‍শুটিংয়ের পর দীর্ঘদিন আমেরিকাতে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন বলে সম্প্রতি গণমাধ্যমে জানান।

নিশাত সালওয়া | ছবি: গুগল

২০২৪ সালের শুরুর দিকে ফিরে তিনি ডাবিংয়ের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন সবােইকে। তবে ছবিটির ভবিষ্যতৎ কী বা কবে মুক্তি পাবে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

কবরী ও তার সন্তান শাকের চিশতি | ছবি: গুগল

এ প্রসঙ্গে কবরীর সন্তান শাকের চিশতি জানিয়েছেন, শুটিংয়ের পর বাকী কাজগুলো তিনি নিজে শেষ করেছেন। কারণ কবরী স্টোরি বোর্ডসহ যাবতীয় কাজ গুছিয়ে করে গেছেন। ফলে সিনেমার কাজ শেষ করতে কষ্ট হয়নি তার।

উল্লেখ্য, বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন নিশাত সালওয়া। এর মধ্যে আছে ‘বুবুজান’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘বীরত্ব’। এই তুমি সেই তুমি ছবি প্রসঙ্গে তিনি জানান, এটি তার স্বপ্নের একটি সিনেমা। বলেন, ‘অল্প কয়েক বছরের অভিনয়জীবনে কবরীর মতো বরেণ্য শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার মতো একজনের ভীষণ ভাগ্যের ব্যাপার।’

অভিনেত্রীর মতে, এই ছবির কাজ করতে গিয়ে তিনি অনেক কিছু শিখেছেন। ছবিটা তার জীবনের অন্যতম প্রাপ্তি হয়ে থাকবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share