Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

আসছে ‘বেষ্ট ফ্রেন্ড ২.O’

ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী | ছবি: ফেসবুক

নির্মাতা প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘বেষ্ট ফ্রেন্ড’ নাটকের নতুন কিস্তি ‘বেষ্ট ফ্রেন্ড ২.O’ নিয়ে ফিরছে ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী জুটি। 

২০১৮ সালের পরে প্রবীর-জোভান-মেহজাবীন ট্রায়োকে একসাথে দেখা না গেলেও, অবশেষে অপেক্ষার অবসান। সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছেন, খুব শিগগির পর্দায় আসতে যাচ্ছে ‘বেষ্ট ফ্রেন্ড 2.O’। বিশয়টি নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুও।

দারুণ এই খবর প্রসঙ্গে অভিনেতা জোভান বলেন, ‘অনেক দিন পর এই ট্রায়ো কাজ করবে। ঘোষণার পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের কাছে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।’

আরেকদিকে মেহজাবীন তাদের এই ট্রায়ো প্রজেক্ট প্রসঙ্গে অনেকটা স্মৃতিকাতর হয়ে বলেন, ‘আমার মনে হয় ‘বেস্ট ফ্রেন্ড’ ২০১৮ সালে শুট করা হয়েছিল এবং এটি ছিল পরিচালক প্রবীর রায় চৌধুরীর সঙ্গে আমার প্রথম কাজ। এই নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে ‘অভিযোগ’ গানের জন্য। পরে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজে পরিণত হয়েছিল। তাই এটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালের ভালোবাসা দিবসে আবারও একসঙ্গে কাজ করার। আমি আশা করি ২০১৮ এবং পরবর্তী সিরিজের সময় যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, এবারও সমান ভালোবাসা পাবো।’

নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, এবারের গল্পটি আর ১, ২ বা ৩ নম্বর পরিচয়ে থাকছে না। এবারের গল্পটির নাম ‘বেষ্ট ফ্রেন্ড 2.O’। নাটকটির শুটিং হবে মূলত দুই ভাগে। প্রথম অংশ ডিসেম্বরে, পরের অংশ জানুয়ারিতে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share