Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

কাছের মানুষকে হারালেন কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত | ছবি: টাইমস অফ ইন্ডিয়া


বলিউড কুইন ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতের জীবনে নেমে এসেছে শোকের ছায়া। মারা গেছেন অভিনেত্রীর খুব কাছে একজন মানুষ!

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, মারা গেছেন কঙ্গনার দিদিমা ইন্দ্রাণী ঠাকুর প্রয়াত হন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। প্রিয়জনকে হারিয়ে বর্তমানে শোকবিহ্বল তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা তার দাদির সাথে আনন্দঘন কয়েকটি মুহূর্তের ছবি শেয়ার করে একটি নোট পোস্ট করেছেন। দাদির মারা যাওয়ার খবরটি জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘শোকে বিহ্বল গোটা পরিবার। তিনি (কঙ্গনার দিদা) ছিলেন এক অসাধারণ নারী। আমার দিদার পাঁচ সন্তানই ছিল তার মূল সম্পদ।’

কঙ্গনা রানাউত ও তার দাদি | ছবি: ইন্ডিয়া টুডে

কঙ্গনা আরও লিখেছেন, ‘দিদার খুব একটা সচ্ছলতা না থাকা সত্ত্বেও সন্তানরা যাতে ভালোভাবে মানুষ হন, সেদিকে খেয়াল রেখেছেন। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষার দিকে নজর দিতেন তিনি। সেই সময়ও দিদার মেয়েরা সরকারি চাকরি পেয়েছিলেন। প্রত্যেক সন্তান ছিল তার গর্ব।’

দাদির কর্মক্ষমতার প্রসঙ্গ তুলে কঙ্গনা বলেন, ‘আমার দিদা এতটাই স্বাস্থ্যবান ও প্রাণবন্ত ছিলেন যে, একশ বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও নিজের সমস্ত কাজ তিনি নিজেই করতেন। দিন কয়েক আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তার। যার ফলে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, আমাদের সকলের অনুপ্রেরণা তিনি।’

আজীবন দাদিকে অনুপ্রেরণা হিসেবে গণ্য করার কথা জানিয়ে কঙ্গনা তার লেখা শেষ করেন।

উল্লেখ্য যে, প্রায় এক মাস আগে সাংসদ হিসেবে নতুন দায়িত্ব শুরু করেছেন কঙ্গনা রানাউত। বর্তমানে বলিউড থেকে কিছুটা বিরতি নিয়ে সংসদীয় কাজকর্মেই বেশির ভাগ সময় ব্যয় করে থাকেন তিনি। হিমাচল প্রদেশে তার নিজ বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটান অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share