Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

আগের ‘প্রিয়তমার’ জন্য ‘বরবাদ’ হতে মুম্বাইতে শাকিব খান

শাকিব খান । ছবি: গুগল

বর্তমানে ভারতের মুম্বাইতে অবস্থান করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। উদ্দেশ্য- নতুন সিনেমার শুটিং। আর এই সিনেমায় তিনি কাজ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী ইধিকা পালের সাথে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্যানুযায়ী, ২২ অক্টোবর মুম্বাইয়ের মাটিতে পা রেখেছেন শাকিব। নতুন সিনেমার কাজটির জন্য সেখানে টানা এক মাস থাকবেন অভিনেতা। এ সিনেমাটির নাম- ‘বরবাদ’।

আরো জানা গেছে, ২০ অক্টোবর থেকেই মুম্বাইয়ে শুরু হয়েছে ‘বরবাদ’ ছবির শুটিং। তবে শাকিবের অংশের শিডিউল সেদিন থেকে না থাকায় তিনি সেদিনই যাননি ভারতে। ২৪ অক্টোবর থেকে অভিনেতার অংশের শুটিং শুরু হচ্ছে।

শাকিব খান ও ইধিকা পাল । ছবি: গুগল

এদিকে ২৩ অক্টোবর মুম্বাইতে পৌঁছান সিনেমার নায়িকা ইধিকা পালও।

‘বরবাদ’ সিনেমা নিয়ে বেশ কয়েক মাস ধরেই নানান গুঞ্জন শোনা যাচ্ছিলো। শাকিব খানের এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়া থেকে শুরু করে ছবির নায়িকা হতে যাচ্ছে কে, সবকিছু নিয়েই জল্পনা-কল্পনার শেষ ছিল না। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো।

প্রসঙ্গত, শাকিব ও ইধিকার জুটি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পায় ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছিল ছবিটি। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো দর্শকরা পর্দায় উপভোগ করতে পারবেন শাকিব-ইধিকার কেমিস্ট্রি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হাসপাতালে ভর্তি আশা ভোসলে – অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে সংগীতশিল্পীরা বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন ।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা
0
Share